Skip to content

১৬০০০ ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পাগাড় এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১ এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন- বরিশালের বানারীপাড়া থানার উত্তরকুল বাংলাবাজার এলাকার আব্দুল হাকিমের ছেলে গোলাম মোস্তফা (৪২), একই থানার নলেশ্রী এলাকার নুরুল হক শিকদারের ছেলে জুম্মান শিকদার (২৩) এবং ময়মনসিংহের ত্রিশাল থানার নলচিড়া এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ভুট্টো (২৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল টঙ্গীর পাগাড় ঝিনুক মার্কেট সংলগ্ন পাগাড় শাহী জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, সাতটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৫ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫