Skip to content

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১১ আওয়ামী লীগ নেতাকে নোটিশ

বাংলাভূমি ডেস্ক ॥
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে সংগঠন বিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন ওয়ার্ডের ১১ সভাপতি-সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাজী মুনিরউদ্দিন তারিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুলাই অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে এসব ওয়ার্ডে সংগঠন বিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর এর নির্দেশে নেতাদের কেন বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছ। নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে মহানগরের দফতর বরাবর এর জবাব দিতে বলা হয়েছে।

নোটিশ প্রাপ্তরা হলেন-বরিশাল মহানগরের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সামসুদ্দিন আহমেদ বাবুল, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আশ্রাব উদ্দিন আহমেদ এমরাজ, ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মজিবুল হক স্বপন, ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মাসুদ খন্দকার, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি কাজী রোকন উদ্দিন, ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি বিদ্যুৎ কর্মকার পিংকু, ২৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম বাবুল, ৩০ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. গোলাম মোস্তফা। বাংলাদেশ প্রতিদিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫