Skip to content

গাজীপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর জেলা শাখা।

আজ শনিবার বেলা ১১টায় গাজীপুর শহরে এই কর্মসূচি পালন করে দলটি।এতে অংশ গ্রহন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সভাপতি হাসিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক নূরুল আলম, সিনিয়র সহসভাপতি মাকসুদুল করিম মোনায়েম, হারুনর রশিদ, জাকির হোসেন, এডভোকেট নয়ন, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, কায়সার মৃধা খোকন, টিপু সুলতান ও সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রমূখ।
বিক্ষোভ মিছিলটি বিএনপির জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু করে রাজবাড়ী রোড প্রদক্ষিণ হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫