Skip to content

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে নারীর লাশ উদ্ধার

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌর এলাকার খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে শনিবার কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতের আনুমানিক ২২ বছর।
অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার এবং মামলার বিষয় নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত ওই নারীর অর্ধগলিত মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই নারীর পরনে কালো বোরকা, খয়েরী পায়জামা ও লাল রংয়ের চেক জামা ছিল বলেও জানান ওই এসআই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫