কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: আজ শনিবার সকালে কাপাসিয়া উপজেলার টোক এলাকার সুলতানপুর গ্রামে কলা গাছের ছরিকে কেন্দ্র করে আঃ মালেক ফকিরের পুত্র মোর্শেদ মিয়াকে(৩০) একই গ্রামের মাসুদ মিয়া(২৯) ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনাটি ঘটেছে কাপাসিয়া উপজেলার টোকের সুলতানপুর গ্রামের শাহী মসজিদের পাশে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মাসুদ ও মোর্শেদের মাঝে বেশ কিছুদিন ধরেই জমি-জমার বিষয় নিয়ে বিরোধ চলছিল।
স্থানীয় বাসিন্দা সালাম খন্দকার জানান, এ ঘটনায় মোর্শেদ মিয়ার কোন অপরাধ নেই, তবে সীমানার মাঝে একটি কলাগাছ থেকে মাসুদ মিয়া কলার ছরি কেটে নিয়ে যায়। পরে মোর্শেদ এ বিষয়টি জানালে আমি ওই খানে উপস্থিত হয়ে দেখতে পাই গাছে কলা নেই, এমন সময় মাসুদ মিয়া ধান ক্ষেত থেকে এসে উপস্থিত হয়ে কথা-কাটাকাটি শুরু করে। এক পর্যায় তাদের মাঝে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে মাসুদ মিয়া ক্ষিপ্ত হয়ে মোর্শেদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
এ বিষয়ে মাসুদের ভগ্নিপতি আব্দুর রহিম জানান, মাসুদ-মোর্শেদ আপন চাচাতো-জেঠাতো ভাই। কলার ছরি কাটতে গিয়ে তাদের দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক ধস্তাধস্তি হাতাহাতি, এক পর্যায়ে কাঁচির আঘাতে মোর্শেদ আহত হয়।
কাপাসিয়ায় কলার ছরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে আহত মোর্শেদ
আপডেট :August 4, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
