Skip to content

নেইমারের ফেরার ম্যাচে শিরোপা জিতলো পিএসজি

স্পোর্টস ডেস্ক ॥

বিশ্বকাপের পর প্রথমবারের মতো ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর হয়ে মাঠে নামলেন নেইমার। আর ব্রাজিলিয়ান তারকার ফেরার ম্যাচে অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলে মোনাকোকে ৪-০ ব্যবধানে হারিয়ে ট্রফি দেস চ্যাম্পিয়নসের শিরোপা ঘরে তুললো পিএসজি। এছাড়া নতুন কোচ টমাস টুখেল দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচে সফলতার মুখ দেখলেন।

চীনের শেনজেন উইনিভারসিয়াদ স্পোর্টস সেন্ট্রে মুখোমুখি হয় পিএসজি ও মোনাকো। পিএসজি ফ্রান্সের লিগ ওয়ান ও মোনাকে কাপ ডি ফ্রান্সের বর্তমান শিরোপাধারী। লিগ ওয়ান ও কাপ ডি ফ্রান্সের ট্রফি জয়ীদের মাঝেই ট্রফি দেস চ্যাম্পিয়নসের খেলা হয়ে থাকে।

ম্যাচে নেইমার অবশ্য খেলার ১৫ মিনিট বাকি থাকতে রাবিওটের বদলি হিসেবে মাঠে নামেন। অন্যদিকে ডি মারিয়ার জোড়া গোলের পাশাপাশি ক্রিস্টোফার একুংকু ও তিমোথি ওয়েহ একটি করে গোল করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫