Skip to content

ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক ॥

বারবার বৃষ্টি হানা দিচ্ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় একবার বৃষ্টিতে খেলা বন্ধ হয়। তখন ১৭তম ওভারের খেলা চলছিল। এবার ওয়েস্ট ইন্ডিজের ১৮তম ওভারের শুরুতে খেলা বন্ধ হলো বৃষ্টির কারণে।

যখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, তখন জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৭ বলে ৫০ রান। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়াতে পারেনি। তবে বৃষ্টি আইনে বাংলাদেশই এগিয়ে ছিল। যে কারণে ডার্কওয়ার্থ-লুইস মেথডে বাংলাদেশকে ১৮ রানে জয়ী ঘোষণা করা হয়।

ফলে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় করে নিলো বাংলাদেশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫