Skip to content

শ্রদ্ধা নয়, শিবানীর সঙ্গে প্রেম করছেন ফারহান

বিনোদন ডেস্ক ॥

স্ত্রী আধুনা ভবানীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ফারহান আখতার। কিন্তু শ্রদ্ধার বাবা অভিনেতা শক্তি কাপুর তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় একে অপরের থেকে দূরে সরে যান তারা।

শোনা যাচ্ছে, শ্রদ্ধার সঙ্গে প্রেমের সম্পর্কের পাট চুকে যাওয়ার পর অভিনেত্রী আনুশা দানড়েকারের বোন শিবানীর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে ফারহানের।

এখানেই শেষ নয়, কিছুদিন আগে নাকি নতুন প্রেমিকাকে নিয়ে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন ফারহান আখতার।

২০১৫ সালে ফারহান আখতারের সঞ্চালিত ‘আই কেন ডু দ্যাট’ অনুষ্ঠানে এসেছিলেন শিবানী। সেসময় তাদের পরিচয় হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫