Skip to content

শাশুড়ির বিরুদ্ধে শুভশ্রীর অভিযোগ

বিনোদন ডেস্ক ॥

কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তীর বিয়ে হওয়া তিন মাস হয়ে গেল। গেল ১১ মে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। অনেক দিন চুটিয়ে প্রেম, তারপর বিয়ে। বিয়ের তিন মাসের মাথায় শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করে বসলেন শুভশ্রী। অনেকেই অনেক কিছু ভাবছেন হয় তো। আসল ব্যাপারটি হল শুভশ্রীর অভিযোগ করেছেন, রাজের মা তাকে রান্নাঘরে যেতে দেন না।

আর খুলে বলার প্রয়োজন নেই। শশুর বাড়িতে গিয়ে শুভশ্রী কেমন আছেন বোঝা যাচ্ছে। শুভশ্রী জানিয়েছেন, স্বামী রাজের সঙ্গে প্রতিটি মুহূর্ত তার অনেক আনন্দে কাটছে। নিয়মিত তারা এক সঙ্গে বসে ওয়ার্কআউট করেন। নিজেদের কাজ নিয়ে আলাপ আলোচনা করেন। আর রান্না ঘরেও ঢোকেন মাঝে মধ্যে। স্বামী-শাশুড়িকে রান্না করেও খাওয়ান। যদিও বৌ মায়ের হাতে কালি লাগাতে চান না রাজের মা।

সব মিলিয়ে শুভশ্রী জানালেন, অনেক ভালো আছেন তিনি। বিয়ের পর প্রতিটা দিনই উৎযাপন করে চলেছেন মনের মতো করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫