Skip to content

কুমিল্লার মামলায় খালেদার জামিনের বিষয়ে সিদ্ধান্ত ১২ আগস্ট

স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লার নাশকতার এক মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১২ আগস্ট সিদ্ধান্ত দিবেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে সোমবার বিচারপতি একে এম আসাদুজ্জামান ওবিচারপতি এস.এম মজিবুর রহমানের বেঞ্চ এ মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন মঞ্জুর করেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫