Skip to content

মিমকে নিয়ে পূর্ণিমার জমজমাট আড্ডা

বিনোদন ডেস্ক ॥

পূর্ণিমা ও বিদ্যা সিনহা মিম; দ্ইু প্রজন্মের দুই চিত্রনায়িকা। ভুবন ভুলানো হাসি, গ্ল্যামার, অভিনয় দিয়ে তারা জয় করেছেন কোটি ভক্তের মন। নিজ নিজ সময়ে তারা দুজনই আলোচিত, জনপ্রিয়। তবে কখনো একসঙ্গে অভিনয়ের সুযোগ পাননি। দর্শকেরও আক্ষেপ থেকে গেছে একসঙ্গে তাদের সিনেমা দেখার। সেই আক্ষেপ কিছুটা হলেও পূরণ করতে যাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি।

চ্যানেলটিতে প্রচার হয় জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় সেলিব্রেটি টকশো ‘এবং পূর্ণিমা’। অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই দেখা মেলে সংস্কৃতি অঙ্গনের গুণী সব তারকার। আড্ডায় আড্ডায় নিজেদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সহ নানান বিষয় উঠে আসে।

এবারের পর্বে পূর্ণিমার সাথে আড্ডা দেবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। মিম এই অনুষ্ঠানে জানাবেন তার ক্যারিয়ার শুরুর গল্প, নিজেকে প্রতিষ্ঠিত করে যাওয়ার লড়াই, ভালো ও মন্দের অভিজ্ঞাতাসহ আরও অনেক কিছু।

সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় আরটিভিতে পর্বটি প্রচার হবে আগামী শনিবার (১১ আগস্ট) রাত ১০টায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫