Skip to content

গাজীপুরে যানজটের অন্যতম কারণ লেভেল ক্রসিং

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর শহরে যানজটের অন্যতম কারণ লেভেল ক্রসিং। জট কমাতে দীর্ঘদিন ধরে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। কিন্তু ৪০ বছরেও বাস্তবায়ন হয়নি। শিগগির সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
যানজট গাজীপুর শহরের প্রতিদিনের চিত্র। শহরের প্রবেশমুখেই রেলগেট, যেখান দিয়ে দিনে অন্তত ৬৫টি ট্রেন আসা-যাওয়া করে। একটি ট্রেন আসা মানেই ক্রসিংয়ে ২০ মিনিটের অপেক্ষা।
জাইকার প্রজেক্টের আওতায় লেভেল ক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণের কথা থাকলে সেটি এখনও হয়নি। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, জট কমাতে এর বিকল্প নেই।
জেলা প্রশাসক জানালেন, ডাবল রেললাইনের নকশা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তবে ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হবে শিগগির।
২০১৯ সালের মধ্যে যানজট সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫