Skip to content

গাজীপুরে গুলিভর্তি পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরে পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া চার রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়াম এলাকা থেকে পিস্তল উদ্ধার করে পুলিশ।
গাজীপুর টাউন ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী এলাকার জজ কোর্ট রোড মোড়ে স্থানীয় যুবক নাদিমকে দুইজন সন্ত্রাসী পিস্তল ঠেকিয়ে পথরোধ করে। এ সময় নাদিম কৌশলে দৌঁড়ে পাশের জেলাপ্রশাসকের কার্যালয়ের গেটে দায়িত্বে থাকা পুলিশকে ঘটনা জানায়। পরে পুলিশ ওই দুই সন্ত্রাসীকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় শহীদ বরকত স্টেডিয়াম এলাকায় গুলি ভর্তি পিস্তলটি ফেলে যায়। পরে পুলিশ সেটি উদ্ধার করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫