Skip to content

কালীগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ ধর্ষক কালা সূত্রধর (৫৫)কে গ্রেফতার করে শনিবার গাজীপুর জেলহাজতে প্রেরণ করেছেন। শিশু ধর্ষণের ঘটনাটি গত মঙ্গলবার কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড চৌড়া নয়াবাড়ি এলাকায় ঘটেছে। ঘটনাটি এলাকার একটি প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার চেষ্টা ভেস্তে গেলে ধর্ষিতার পিতা শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় মামলা {নং-১১(৮)১৮} দায়ের করলে রাতে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেন।
অভিযোগে জানা যায়, চৌড়া প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থী বাড়ির উত্তর পাশে গত মঙ্গলবার তার এক সহপাঠীর সাথে খেলাধুলা করছিল। এই সময় চৌড়া নয়াবাড়ি গ্রামের মৃত তুফানী সূত্রধরের ছেলে কালা সূত্রধর (৫৫) দুইজনকে মজা দেওয়ার কথা বলে তার বসতবাড়ির শয়ন কক্ষে নিয়ে খাটের উপর বসতে দেয়। এ সময় ওই শিক্ষার্থীকে বিবস্ত্র করে স্পর্শ কাতর স্থানে হাত দিলে সে চিৎকার করতে চাইলে ধর্ষক তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। অপর শিশু ভয় পেয়ে শয়ন কক্ষ থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি কাউকে কিছু না বলার জন্য শিশুটিকে ধর্ষক বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। শিশু বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানান। শিশুটির অভিভাবক ঘটনাটি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের জানালে তারা বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টায় তারা ব্যর্থ হয়। পরে শুক্রবার বিষয়টি জানিয়ে কালীগঞ্জ থানায় ধর্ষিতার পিতা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ সংক্রান্ত বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হাসেম বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে শনিবার দুপুরে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫