Skip to content

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

স্টাফ রিপোর্টার ॥

ঢাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত চলে পুলিশের বিশেষ এই অভিযান। অভিযানে অংশ নেন মহানগর গোয়েন্দা (ডিবি), কাউন্টার টেররিজম এবং থানা পুলিশের সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে ৩৬০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬৮ গ্রাম হেরোইন, ৭ কেজি ৯০ গ্রাম গাঁজা ও ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।

এর আগে শুক্রবার একই অভিযানে ঢাকা থেকে ৬১ মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫