Skip to content

চিত্রার কণ্ঠে ‘তোর কারণে’, ভিডিওতে ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক ॥

নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী চিত্রা। গানের শিরোনাম ‘তোর কারণে’। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ‘তোর কারণে’ গানটির কথা ও সুর করেছেন শাওন গানওয়ালা আর সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। সাভারের আমিন বাজার মধুমতি মডেল টাউনে ২দিন ধরে চলেছে শুটিং। মৌমিতা বিশ্বাসের স্যাড রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভবব্রত সরকার। গানটির ভিডিওতে চিত্রা’র সঙ্গে মডেল হয়েছেন হালের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। ‘তোর কারণে’ গানটির ভিডিওতে প্রেম যুগল হিসেবে দেখা যাবে তাদের।

গানের ভিডিওটি নিয়ে চিত্রা বলেন, ‘রোমান্টিক একটি গান ‘তোর কারণে’। অনেক যতœ করে সময় নিয়ে গানটি করেছি। গানটির ভিডিওতে দারুণ একটি গল্প উপস্থাপন করা হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শক গানটিতে ভিন্নতার ছোঁয়া পাবেন এবং তাদের ভালো লাগবে গানটি।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সুত্রে জানা যায়, আগামী ১৩ আগস্ট সেমাবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫