Skip to content

নেইমারের গোলে জয়ে শুরু পিএসজির

স্পোর্টস ডেস্ক ॥

ফ্রেঞ্চ লিগ ওয়ানের অঘোষিত রাজা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নতুন মৌসুমের শুরুটাও তারা করেছে রাজার মতোই। লিগে নিজেদের প্রথম ম্যাচে কায়েন এফসিকে ৩-০ গোলে হারিয়েছে থমাস টুশেলের দল।

প্রায় সাড়ে পাঁচ মাস পরে পিএসজির প্রথম একাদশে ফেরেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দলের জয়ে প্রথম গোলটিই করেন তিনি। ম্যাচের দশম মিনিটে ক্রিস্টোফার এঙ্ককুর পাস থেক বল জালে জড়ান নেইমার।

প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে পিএসজি। ৩৫তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ধরে আলতো টোকায় বল জালে জড়াল আদ্রিয়ান রাবিওত। দ্বিতীয়ার্ধের ৮৯তম মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড টিমো উইয়াহ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫