Skip to content

লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চ্যাটার্জির জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক ॥

ঢাকা: ভারতের জাতীয় সংসদ লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চ্যাটার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ আগস্ট) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোমনাথ। তিনি কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

গত বুধবার (৮ আগস্ট) হার্ট অ্যাটাকের পর তাকে বেল ভিউ ক্লিনিকে ভর্তি করা হয়। রোববার (১২ আগস্ট) থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে।

তার চিকিৎসকরা বলছেন, গত দু’মাস ধরে বর্ষিয়ান এ রাজনীতিক হাসপাতালে আসা-যাওয়া করছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার ডায়ালাইসিস চলছিল।

গত মাসে তার হেমোরাজিক স্ট্রোক (রক্তক্ষরণের কারণে হওয়া স্ট্রোক) হয়। এরপর তার অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়। আবারও তিনদিন পর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এমন পরিস্থিতিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সকালে তার মাইল্ড স্ট্রোক হয়।

সোমনাথ চ্যাটার্জি ১৯৬৮ সালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তিনি ১০ বার লোকসভার সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের আমলে তিনি স্পিকার নির্বাচিত হন। কিন্তু ২০০৮ সালে যুক্তরাষ্ট্র-ভারত সরকারের মধ্যে পরমাণু চুক্তি হলে সিপিএম এর প্রতিবাদে ইউপিএ জোট ত্যাগ করে। কিন্তু জোটের সরকারে থেকে যাওয়ায় সোমনাথকে বহিষ্কার করে করে বাম দলটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫