বিনোদন ডেস্ক ॥
বলিউডের বেশিরভাগ অভিনেত্রী রোগা হলেও সোনাক্ষি সিনহা কখনও সেই পথে হাঁটেননি। প্রথম থেকেই তিনি স্থুলকায়। তাতেই তিনি জনপ্রিয় হয়েছেন এবং সাফল্য পেয়েছেন। সোনাক্ষির অভিনয়-পারফরমেন্স প্রশংসিত হয়েছে। কিন্তু মুটিয়ে যাওয়া নিয়ে সব সময়ই ট্রোলড হতে হয় তাকে। বেশিরভাগ মানুষ তার রুপ, মেধা ও অভিনয়ের প্রশংসা করলেও কিছু মানুষ সব সময়ই তার শারীরিক গঠন নিয়ে কথা বলেন।
সম্প্রতি এর কড়া জবাব দিয়েছেন সোনাক্ষি। একটি এফএম ষ্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই নিজের ইচ্ছেমতো চলতে ভালোবাসি। যে যাই ভাবুক আমি সেদিকে লক্ষ্য রাখি না। আমার ওজন অন্যান্য নায়িকাদের তুলনায় একটু বেশি। আর আমি এমনই থাকতে চাই। এমনভাবেই আমি কমফোর্টেবল। একেবারে রোগা হবার চিন্তুাভাবনা আমার মাথায় নেই। এভাবেই আমি কাজ করে চলেছি। হ্যা, তবে বিকিনি পড়ে শরীর দেখানোর ইচ্ছে নেই আমার। তাই বিকিনি পড়ার মতো শারীরিক গঠনও দরকার নেই আমার। কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। লোকের কথায় কান দিলে আপনার কাজের কাজ কিন্তু কিছুই হবে না। থেমে থাকতে হবে। কারণ অনেক মানুষ রয়েছেন যারা কাজের চাইতে বেশি ব্যস্ত থাকেন আরেকজনের দোষ ধরবার জন্য। তাই এসবে পাত্তা দেই না আমি।
বিকিনি পড়ে শরীর দেখানোর ইচ্ছে নেই
আপডেট :August 13, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
