Skip to content

লেওয়ান্ডস্কির হ্যাটট্রিকে জার্মান সুপার কাপ বায়ার্নের

স্পোর্টস ডেস্ক ॥

জার্মান ঘরোয়া লিগ বুন্দেসলীগা শুরুর আগেই শিরোপা উল্লাসে মাতলো জার্মানির সেরা ক্লাব বায়ার্ন মিউনিখ। রোববার জার্মান সুপার কাপের ম্যাচে আইনট্রাঙ্খটকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন।

ম্যাচে বায়ার্নের হয়ে হ্যাটট্রিক করেছেন পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি। ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন তিনি। পরে দ্বিতীয়ার্ধের দশম মিনিটেই বাম পায়ের শটে পূরণ করেন হ্যাটট্রিক।

দলের হয়ে অন্য দুই গোল করেন কিংসলে কোমান ও থিয়াগো আলকান্তারা। গত বছরের জার্মান সুপার কাপে ফ্রাঙ্কফুটের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা খুইয়েছিল বায়ার্ন। এবার আর সেই ভুল করলো না নিকো কোভাচের দল।

আগামী ২৪ আগস্ট ঘরের মাঠে হফেনহেইমের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বায়ার্নের বুন্দেসলীগা। তার আগে জার্মান কাপের ম্যাচে আগামী ১৮ আগস্ট ড্রচটেরসেন বনাম অ্যাসেলের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫