Skip to content

মায়ের কোলে ছোট্ট জাহ্নবী

বিনোদন ডেস্ক ॥

চলতি বছর ফেব্রুয়ারি মাসে দুবাইতে ‘দুর্ঘটনাবশত’ বাথটাবে ডুবে মৃত্যু হয় বলিউড সুপারস্টার শ্রীদেবীর। সোমবার (১৩ আগস্ট) এই কিংবদন্তির ৫৫ তম জন্মবার্ষিকী। এবারই প্রথম তাকে ছাড়া জন্মদিন উদযাপন করছে শ্রীদেবীর পরিবার।

মায়ের জন্মদিন উপলক্ষে মেয়ে জাহ্নবী বাবা-মায়ের সঙ্গে নিজের ছোটবেলার একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এতে শ্রীদেবীর কোলে ছোট্ট জাহ্নবী এবং পেছনে বনি কাপুরকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

বলিউড তারকা সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানসহ প্রায় সাড়ে চার লাখ মানুষ স্থিরচিত্রটিতে লাইক দিয়েছেন।

১৯৯৬ সালে শ্রীদেবী ও বনি কাপুর বিয়ে করেন। তাদের দুই মেয়ের মধ্যে বড় জাহ্নবী কাপুর ও ছোট মেয়ে খুশি কাপুর। সম্প্রতি ‘ধাড়াক’ সিনেমার মধ্যে দিয়ে বলিউডে জাহ্নবীর অভিষেক ঘটেছে।

গত বছর শ্রীদেবীর কাছের বন্ধু মানিশ মালহোত্রার বাসায় তার শেষ জন্মদিন উদযাপন করেছেন। অভিনেত্রী রাণী মুখার্জী, রেখা, ঐশ্বরিয়া রাই বচ্চন, শাবানা আজমি, বিদ্যা বালান ও প্রযোজক করণ জোহর অনুষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫