Skip to content

গাজীপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন এবং অপরজনের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক ওই রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. ফারুক আলম (৩৮) গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। রায়ে একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপর আসামি একই উপজেলা সদরের শ্রী শ্যামাপদ চৌহানের ছেলে শ্রী দুলাল চৌহানকে (৫০) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

গাজীপুরের আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম এবং এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা ২০০৮ সালের ২১ মার্চ রাতে অভিযান চালিয়ে শ্রীপুরের লোহাগাছিয়া এলাকা থেকে ফারুক আলমকে ৭৩ বোতল এবং দুলাল চৌহানকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়।

শ্রীপুর থানা পুলিশ তদন্ত শেষে ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক ওই দণ্ড ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে মো. আবুল হাশেম মামলা পরিচালনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫