বাইজিদ আহাম্মেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ সরকারি হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। কলেজ সরকারি করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পূরণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নরসিংদীর পলাশ উপজেলার পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ সরকারি হওয়ায় আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ সহ নানা আনন্দ উল্লাসে মেতে উঠে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে নিয়ে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন প্রধান সড়কগুলো প্রদিক্ষণ করে। পরে কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করে কলেজের অধ্যক্ষ আবুল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যক্ষ আমিনুল হক মোস্তফা, মোঃ জাকারিয়া বি ত্রম শাখা শিক্ষক আরিফুল হক পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার প্রমুখ।
পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ সরকারি হওয়ায় আনন্দ মিছিল
আপডেট :August 13, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
