Skip to content

বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

সোমবার (১৩ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তাজুল ইসলামের ব্যক্তিগত সহকারী রাশেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

মরহুমের প্রথম নামাজের জানাজা মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রেখে দেওয়া হবে। বুধবার (১৬ আগস্ট) দ্বিতীয় নামাজের জানাজা কুড়িগ্রামে মরহুমের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

এর আগে, রোববার (১২ আগস্ট) দুপুরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন ধরে তাজুল ইসলাম চৌধুরী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার পৈতৃক বাড়ি কুড়িগ্রামের সদর উপজেলার সবুজপাড়া এলাকায়।

এদিকে, তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশান এরশাদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫