Skip to content

গাজীপুরে ২ ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে রাজু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাজু শেরপুর সদর থানার দিঘলপাড়া এলাকার ওমর আলীর ছেলে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৪ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সালনা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের পেছনে অপর আরেকটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে পেছনের ট্রাকে কেবিনেটে থাকা রাজু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫