Skip to content

বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতিকে আবিষ্কার করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালিকে ভালবাসেছেন এবং সম্মান দিয়েছেন। তিনি শিখিয়েছেন মানুষকে কিভাবে ভালবাসতে হয় এবং তাঁদের কল্যাণে কাজ করতে হয়।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করার মত আত্মতুষ্টি পৃথিবীতে অন্য কোন কাজে নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার ন্যায় বাঙ্গালিকে ভালবেসে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মোঃ আমিনুল ইসলাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও র্কীর্তি জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামসুন নাহার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি-কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, যুগ্মসচিব নারায়ণ চন্দ্র বর্মা, উপসচিব জাহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫