Skip to content

‘স্কুল-কলেজের বাচ্চাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সরকারের জন্য অসুবিধাজনক’

বাংলাভূমি ডেস্ক ॥
নিরাপদ সড়ক চাই আন্দোলনে সম্পৃক্ত স্কুল-কলেজের বাচ্চাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া সরকারের জন্য অসুবিধাজনক হবে বলে মনে করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনে তো স্কুল-কলেজের বাচ্চারা সম্পৃক্ত ছিল, তারা আঠারোর বছরের নিচে। তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া তো সরকারের জন্য অসুবিধাজনক। কিন্তু আঠারো বছরের উপরের কেউ যদি আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে থাকে বা আন্দোলন করে থাকে সরকার এটাকে রাজনৈতিক আন্দোলন হিসেবেই দেখবে।

তিনি আরও বলেন, আমি মনে করি না নিরাপদ সড়ক চাই আন্দোলন রাজনৈতিক। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রথম পর্যায় ছিল শিশু-কিশোরদের। কিন্তু আমাদের তরুণদের মধ্যে যথেষ্ট অস্থিরতা রয়েছে। এটা বোধ হয় সরকার ততটা মানতে পারছে না বা মানতে চাইলেও এ বিষয়ে তাদের কিছু করার নেই। আন্দোলনের শেষ দিকে যে পরিস্থিতি ছিল, তাতে অনেকেই যোগ দিয়েছিল, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্য নয়।

এক প্রশ্নের জবাবে আফসান চৌধুরী বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলন কোনো বিচ্ছিন্ন আন্দোলন নয়। দীর্ঘদিন ধরে একটা অস্বস্তি চলছে। এই অস্বস্তির ভিত্তি আমার কাছে মনে হয়, অর্থনৈতিক। আমাদের তরুণেরা অনেক হতাশাগ্রস্ত। ফলে যখনই একটা সুযোগ পাচ্ছে তখন তরুণদের এই আস্ফালনটা দেখা যাচ্ছে। সরকার নিশ্চয় এই বিষয়টা নিয়ে দুঃচিন্তায় আছে। যে কারণে সরকারের এই রিঅ্যাকশনটা হয়। সূত্র: আমাদেরসময়.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫