Skip to content

বি. চৌধুরীর সঙ্গে ফখরুলের বৈঠক

স্টাফ রিপোর্টার ॥

বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাত ১০টায় বি. চৌধুরীর বারিধারার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, রাত ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বি. চৌধুরী-ফখরুলের বৈঠক স্থায়ী হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে কিছুই জানি না।’

অন্যদিকে বিকল্প ধরা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত ৮টা পর্যন্ত আমি অফিসে ছিলাম। সে সময় পর্যন্ত এ ধরনের কোনো বৈঠক হয়নি। এ ধরনের বৈঠকের কথা আমি জানি না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫