Skip to content

কাপাসিয়ায় নব দম্পত্তির বিষ পানে আত্মহত্যা

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে: কাপাসিয়ায় প্রেম করে নিজেদের ইচ্ছায় বিয়ে করার একুশ দিনের মাথায় নব দম্পত্তি বিষ পানে আতœহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার আড়াল গ্রামে।
আজ শুক্রবার দুপুরে থানা পুলিশ নব দম্পত্তির লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের প্রেরণ করেছে।
জানাযায়, উপজেলার সন্মানিয়া ইউনিয়নের আড়াল গ্রামের হানিফ মিয়ার স্কুল পড়–য়া কন্যা শাহীনা আক্তার নিপা’র (১৬) সাথে কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া গ্রামের আফজাল হোসেন ভূঁইয়ার স্কুল পড়–য়া পুত্র হৃদয় হোসেনের (১৭) গত দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। উভয়েই আগামী এসএসসি পরীক্ষার্থী ছিল। পরিবারের কাউকে না জানিয়ে তারা গত একুশ দিন আগে গাজীপুর আদালতে গিয়ে নোটারী পাবলিকের মাধ্যমে হলফ নামা দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। জানাজানি হওয়ার পর দুই পরিবারের অভিভাবকরা তাদের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের বিষয়টি গোপন রাখতে সম্মত হয়।
নিপা’র পিতা হানিফ মিয়া বলেন, গত ৫ দিন আগে কাউকে হৃদয় না জানিয়ে আমার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যায়। এ কারণে ছেলের মা রিমা আক্তার আমার কন্যা নিপা ও আমাদের পরিবারের লোকজনকে খারাপ ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করে। সহ্য করতে না পেরে নিপা আমাদের বাড়িতে চলে আসে।
মেয়ের মা রিনা বেগম জানান, ছেলে হৃদয় হোসেন গত বৃহস্পতিবার দুপুরে তাদের বাড়িতে আসে। খাবার খেয়ে উভয়ে ঘরে অবস্থান করছিল। বিকেল ৫টার দিকে তারা বিষ পান করে গলাগলি ধরে ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় গুরুতর অবস্থায় তাদের পাশর্^বর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে শাহীনা আক্তার নিপা মারা যায়। পরে হৃদয়কে দ্রুত উত্তরা একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। তাদের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছেলের পিতা আফজাল হোসেন বলেন, ছেলে-মেয়ে উভয়েই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আইনগত বাধা থাকার কারণে তাদের প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেয়া হয়েছিল। আমাদের অজান্তে ছেলে তাদের বাড়িতে গিয়ে কি কারণে বিষ পান করেছে, তা আমাদের জানা নেই।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুবকর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫