Skip to content

গাজীপুরে বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
শুক্রবার (১৭ আগস্ট) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকায় বাবুল হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতদল। এক পর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে আল আমিন (৩২) নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ডাকাতকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫