Skip to content

নেইমার-এমবাপে জুটিতে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক ॥

নেইমার-এমবাপের পুরোনো জুটি, সঙ্গে যোগ হয়েছেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। প্রতিপক্ষের জন্য প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এখন মূর্তিমান এক আতঙ্কই। রোববার রাতে লিগ ওয়ানে কিলিয়ান এমবাপের জোড়া গোলের সঙ্গে নেইমারের একটি মিলিয়ে গুইনবাম্পকে ৩-১ ব্যবধানে হারিয়েছে থমাস টাকেলের শিষ্যরা।

এই ম্যাচে পোস্টের নিচে জিয়ানলুইজি বুফনের জাদু দেখা গেল বেশ। ম্যাচের ১৪তম মিনিটে নোলান রক্স আর লোডোভিক ব্লাসের জোড়ালো দুটি শট অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন ইতালিয়ান কিংবদন্তি। তবে তার সেই প্রতিরোধ শেষপর্যন্ত ভেঙে দেন রক্স। ২০তম মিনিটে মার্কোস কোকোর কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে চোখের পলকে সেটা জালে জড়িয়ে দেন তিনি (১-০)।

২৫তম মিনিটে আরও এক গোল পেয়ে গিয়েছিল গুইনগাম্প। তবে বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাউল করায় নিকোলাস বেনেজেতের হেড থেকে পাওয়া গোলটি ভিএআরের মাধ্যমে বাতিল করে দেন রেফারি।

বিরতির আগে অ্যাঞ্জেল ডি মারিয়ার দুইবারের চেষ্টা প্রতিহত করে দেন গুইনগাম্প গোলরক্ষক। বিরতির পর ৫১ মিনিটে নেইমারকে বক্সের মধ্যে ফেলে দেন জর্ডান ইকুকু, পেনাল্টি পায় পিএসজি। দলকে সমতায় ফেরাতে ভুল করেননি নেইমার (১-১)।

ম্যাচের ৮২ মিনিটে ডান পায়ের জোড়ালো শটে দারুণ এক গোল করেন বদলি হিসেবে খেলতে নামা কিলিয়ান এমবাপে (২-১)। নির্ধারিত সময় শেষ হবার ঠিক আগমূহুর্তে (৯০ মিনিটে) আরও একটি গোল পেয়ে যান ফরাসি ফরোয়ার্ড (৩-১)। এই গোলটি আসে নেইমারের অ্যাসিস্ট থেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫