Skip to content

খুলনার মেঘনা তেল ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩

খুলনা প্রতিনিধি ॥
খুলনার খালিশপুরের মেঘনা তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন ৯ জন।

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে দিকে মহানগরীর খালিশপুরের নতুন রাস্তা বিএল কলেজ সংলগ্ন ডিপোতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতের মধ্যে রাজু ও কামালের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেন নি।

অগ্নিকান্ডদের মধ্যে ৬জনের নাম জানা গেছে। তারা হলেন- অনু (২৫),ইসমাইল (৫৫), মোজাম্মেল হক (৩৫), আ. ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০) ও রুবেল (২৬)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে লোড দেওয়ার সময় হঠাৎ করেই বিষ্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এর আগে ২০১৫ সালে খুলনার মেঘনা তেল ডিপোর অভ্যন্তরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ব্যারেলে তেল লোড করার সময় আকস্মিকভাবে সেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় মেঘনা ডিপোর কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫