আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীবদের জন্য ঈদ উপলক্ষে বরাদ্দকৃত বিজিএফ’র চাউল বিতরণে ব্যাপক অনিয়ম, মাপে কম এবং কালো বাজারে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। বারিষাব ও রায়েদ ইউনিয়নের দুই জায়গা থেকে আজ সোমবার দুপুরে ও গত রবিবার সন্ধায় ২৫ বস্তা চাউল মেম্বার ও চকিদার কালো বাজারে বিক্রি করে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম গিয়াসপুর বাজারে অভিযান চালিয়ে রাশিদ ও আনোয়ারের মুদি দোকান থেকে এসব চাউল উদ্ধার করেছে। দোকানী রাশিদ (৭৫) কে থানা পুলিশ গ্রেফতার করেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার দু’টি দোকানই সিলগালা করে দিয়েছেন। পরে আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়েদ ইউনিয়নের শাহজাহান মেম্বারের বাড়ি থেকে ৬ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে।
জানাযায়, উপজেলার ৪নং বারিষাব ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মমতাজ উদ্দিন ও শাহজাহান চকিদার গত রোববার বিকেলে চাউল গুলো পাশর্^বর্তী ওই দোকানে বিক্রয় করেন। এর আগে দিনের বেলা জন প্রতি ২০ কেজি চাউলের পরিবর্তে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ ছিল।
আটককৃত মুদি দোকানদার রাশিদ জানান, বারিষাব ইউনিয়ন পরিষদের মমতাজ মেম্বার ও চকিদার শাহজাহান তার কাছে ৯ বস্তা চাউল বিক্রি করে। ৩০ কেজি ওজনের প্রতি বস্তা চাউলের জন্য তাকে ১৩’শ টাকা করে দেয়া হয়েছে।
বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু জানান, তার ইউনিয়নের ২ হাজার ৪ শত ৪৫ জন লোকের জন্য ৪৮.৯ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বাররা তাদের দায়িত্বে বিজিএফ’র চাউল বিতরণ করেছে। বিকেল ৫টা পর্যন্ত তিনি তার অফিসে উপস্থিত থেকে চাউল বিতরণ কাজ তদারকি করেছেন বলে জানান। তবে কিছু চাউল বিতরণের বাকি ছিল, তা সোমবার বিতরণের কথা ছিল। পরে কি হয়েছে তিনি তা জানেন না।
এ ব্যাপারে প্রকল্প কর্মকর্তা (পিআইও) মোঃ বাকি বিল্লাহ্ জানান, উপজেলার ১১টি ইউনিয়নে চাউল বিতরণের কার্যক্রম তদারকির জন্য আলাদা টেক অফিসার রয়েছে। বারিষাব ইউনিয়নে চাউল বিতরণের সময় সংশ্লিষ্ট টেক অফিসার একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী আতিকুর রহমান দায়িত্বে ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম জানান, বারিষাব ইউনিয়নে বিজিএফ এর ৪৮.৯ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে। জনপ্রতি ২০ কেজি করে বিতরণ করার কথা থাকলেও পরিমানে কম বিতরণ করে মমতাজ মেম্বার ও শাহজাহান চকিদার তা বিক্রয় করে দেয়। খবর পেয়ে গত রোববার রাতে অভিযান চালিয়ে ১৯ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। চাউল ক্রেতা মুদি দোকানী রাশিদকে আটক করা হয়েছে এবং দু’টি দোকান সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া রায়েদ ইউনিয়নের শাহজাহান মেম্বারের তার বাড়ি থেকে ৬ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। এ সময় শাহজাহান মেম্বার বাড়িতে ছিল না। এ ব্যাপারে তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হবে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বারিষাব ইউনিয়নের চাউল কালো বাজারে বিক্রয়ের ঘটনায় টেক অফিসার আতিকুর রহমান বাদী হয়ে মমতাজ মেম্বার, শাহজাহান চকিদার, মুদি দোকানদার রাশিদ ও আনোয়ারকে আসামী করে মামলা দায়ের করেছেন।
কাপাসিয়ায় বিজিএফ’র চাউল বিতরণে হরিলুট দোকানে সিলগালা গ্রেফতার এক
আপডেট :August 20, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
