Skip to content

কালীগঞ্জে ট্রেনের ধাক্কা মহিলার মৃত্যু

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর : কালীগঞ্জ আড়িখোলা রেলষ্টেশনের পশ্চিম পাশে তুমুলিয়া স্থানে ট্রেনের ধাক্কায় বিউটি আক্তার(৫৫) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। শনিবার সকালে ঢাকা থেকে চট্রগ্রামগামী সোনার বাংলা এক্রাপ্রেস ট্রেনটি তুমুলিয়া স্থানে পৌছলে ওই বৃদ্ধ মহিলা রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগলে তিনি রেলের উত্তর পাশে পড়ে যায়। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জিআরপি ফাঁড়ির এএসআই মো. শাহ আলম।
এএসআই মো. শাহ আলম জানান, নিহত বিউটি আক্তার কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড তুমুলিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার স্ত্রী। লাশের সুরহতাল শেষে পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫