শ্রীপুর ব্যুরো ॥
গাজীপুর : শ্রীপুর রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজিব মন্ডল স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বাদআসর মন্ডল বাড়ি জামে মসজিদে শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা আলহাজ্ব এস এম রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, সাবেক সভাপতি আঃ মোতালেব, জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সহসভাপতি আক্তারুল আলম মাস্টার, পৌর শ্রমিকদলের সভাপতি আলম ভূইয়াসহ থানা পৌর শাখা যুবদল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা রাজিব মন্ডলের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে রাজিব মন্ডলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শ্রীপুরে রাজিব মন্ডল স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আপডেট :August 25, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
