Skip to content

ছুটি কাটাতে এসে যা বললেন ফারিয়া

বিনোদন ডেস্ক ॥

মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিংয়ে পড়াশোনা করছেন মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। ২০০৮ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রী ঈদের চারদিন আগে দেশে ফিরেছেন।

এর আগে দেশে ছুটি কাটাতে এসে টুকটাক নাটকে অভিনয়ও করেছেন কিন্তু এবার বললেন অন্য কথা। ফারিয়া জানালেন, এবার কোনো কাজ করতে চান না তিনি।

ফারিয়া তার ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, ‘সম্মানিত মিডিয়ার ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাকে কোনো কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না। আমি খুব কম সময়ের জন্য বাংলাদেশে এসেছি। ঈদ উদ্যাপন করতে এবং আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য। তাই এই ছুটিতে কোনো কাজ করতে চাই না। আমি শুধু কয়েকটা দিন আনন্দের মধ্যে থাকতে এসেছি। তবে শোবিজের প্রতি সম্মান রেখেই বলছি, মিডিয়া আমার কাছে অনেক কিছু, কিন্তু সবকিছু না।’

ফারিয়া জানালেন, দেশে তার থাকার কথা রয়েছে আগামী সোমবার পর্যন্ত। এর মধ্যে মিডিয়ার কোনো কাজে অংশ নিতে চান না তিনি।

ফারিয়া শাহরিন অনেক নাটক ও বিজ্ঞাপনে কাজ করে নিজেকে তিনি প্রমাণ করেছেন সফল একজন মডেল ও অভিনেত্রী হিসেবে। নাটক-বিজ্ঞাপনের পাশাপাশি ফারিয়া কাজ করেছেন সামিয়া জামানের পরিচালনায় ‘আকাশ কত দূরে’ নামের চলচ্চিত্রে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫