Skip to content

আফগানিস্তানের দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাসহ দুই মন্ত্রীর একযোগে পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক ॥
আফগান প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ দেশটির প্রতিরক্ষামন্ত্রী তারিক শাহ বাহরামি, স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইজ বারমাক ও জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান মাসুম স্তানাকযাই পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট আশরাফ গনির দপ্তরের একজন কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করে।

দুই মন্ত্রী ও শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনির দপ্তরের ওই কর্মকর্তা। শনিবার আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মাদ হানিফ আতমার পদত্যাগ করার কারণে আফগান মন্ত্রিসভার এ দুই মন্ত্রী ও গোয়েন্দা প্রধান একযোগে ইস্তফা দেন।

আতমার তার পদত্যাগের কারণ হিসেবে সরকারের শীর্ষ পর্যায়ে নিরাপত্তা নীতি নিয়ে তীব্র মতপার্থক্যের কথা উল্লেখ করেছেন। আতমার পদত্যাগ করার পরপরই আমেরিকায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত হামদুল্লাহ মোহিবকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

তবে একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন, আগামী বছর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আতমার আশরাফ গনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এ কারণে সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। সূত্র: জিও নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫