Skip to content

ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২, আহত দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক ॥

ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের কেরামনশাহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুইজন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন।

রোববার ইরাক সীমান্তের কাছে ৬.১ মাত্রার এ ভূমিকেম্পর উৎপত্তি বলে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

ভূমিকেম্পর কেন্দ্রস্থল ছিল তাজেহাবাদ শহর থেকে ১০ কিলোমিটার ও জাভানরুদ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানিয়েছে, পাঁচটি উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়, ইরাকের রাজধানী বাগদাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে। শহরটি ইরান সীমান্ত থেকে ৩৪২ কিলোমিটার দূরে অবস্থিত।

এর আগে, গত নভেম্বরে কেরমানশাহ প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫৩০ জনের মৃত্যু হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫