Skip to content

র‌্যাম্প মাতালেন অন্তঃসত্ত্বা নেহা

বিনোদন ডেস্ক ॥

দু’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন নেহা ধুপিয়া।

গত ২১ আগস্ট থেকে ভারতে শুরু হয়েছে জমকালো ল্যাকমে ফ্যাশন উইক। শনিবার (২৫ আগস্ট) ছিলো এই জমকালো আয়োজনের চতুর্থ দিন। এদিন ফ্যাশন ডিজাইনার পায়েল সিংহালের পোশাক পরে র‌্যাম্পে হাঁটতে দেখা গেছে অন্তঃসত্ত্বা নেহাকে।

র‌্যাম্পে হাঁটার সময় নেহাকে সঙ্গ দিয়েছেন তার স্বামী অঙ্গার বেদী। দু’জন একই কারুকাজ করা পোশাক পরেছিলেন।

এর আগে বহুবার র‌্যাম্পে হাঁটতে দেখা গেছে নেহাকে। তবে এবার র‌্যাম্পে হাঁটার অভিজ্ঞতা তার জন্য নাকি ভিন্ন ছিলো। এ প্রসঙ্গে নেহা বলেছেন, ‘এটি সত্যি অসাধারণ একটি অভিজ্ঞতা।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫