Skip to content

ঈদে ঢাকায় বড় অপরাধ হয়নি: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥
ঈদ উল আযহায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল। পুলিশের নিছিদ্র নিরাপত্তাব্যবস্থার ফলে রাজধানী ঢাকায় উল্লেখযোগ্য কোনো বড় অপরাধ সংঘটিত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রোববার ডিএমপি সদর দফতরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, আমরা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনের ব্যবস্থা করেছি। নিজেরা ঈদের ছুটিতে না যেয়ে সাধারণ মানুষের নামাজের নিরাপত্তা দিয়েছি। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে ঈদে নগরীর আইন শৃংখলা রক্ষা করেছি। এর থেকে ভালো কাজ আর কি হতে পারে।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, শুধু ঢাকা সিটিতে না, সারাদেশে উল্লেখযোগ্য কোনো বড় অপরাধ সংঘটিত হয়নি। ঢাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল। ঈদের আগে নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করে বাড়ি ফিরেছেন। আমরা বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। ফলে নগরবাসী নিরাপদে উৎসবমূখর পরিবেশে নিজ নিজ গৌন্তব্যে ঢাকা ছেড়েছেন।

ঈদের ছুটিটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ঈদে অধিকাংশ বাসা-বাড়ি, অফিস ও ব্যবসায়ী প্রতিষ্ঠান খালি থাকে। এ সময় যাতে চুরি-ডাকাতি বেড়ে না যায় সেই জন্য থানা পুলিশের টহল ডিউটি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন আন্দোলনে পুলিশের ভূমিকা এবং পবিত্র ঈদ-উল-আযহায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। আমাদের দায়িত্বে কোথাও কোন ব্যত্যয় ঘটেনি। ভবিষতেও আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব।

পেশাদারিত্বের সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সকলকে ধন্যবাদ দেয়ার পাশাপাশি ডিএমপির সকল স্তরের পুলিশ সদস্যকে ঈদের শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫