Skip to content

সাত কাউন্সিলরের শপথ

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপনির্বাচনে নির্বাচিত একজন ও গাজীপুর সিটি করপোরেশনের ছয়জন নবনির্বাচিত কাউন্সিলরের শপথ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪নং সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে নির্বাচিত কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ এবং গাজীপুর সিটি করপোরেশনের ৩৭নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুল ইসলাম দুলাল, ৪২ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুস সালাম, ৪৮ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. সফি উদ্দিন, ৫১ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমজাদ হোসেন, ৫৩নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মো. সোলেমান হায়দার ও ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর খন্দকার নূরন্নাহার শপথ নেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপনির্বাচনে নির্বাচিত ঘোষিত প্রার্থীর তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়। গত ৩০ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫