Skip to content

আগে নিজে সৎ হোন: ইমরানকে রেহাম

বাংলাভূমি ডেস্ক ॥
‘আগে নিজেকে বদলান, তারপর দেশকে বদলাবেন। যা উপদেশ দিতে চান, তা আগে নিজে করে দেখান। আগে নিজে সৎ হোন।’ রোববারের গার্ডিয়ান পত্রিকায় এভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক স্বামীকে এভাবে উপদেশ দিয়েছেন রেহাম খান।

তার সাম্প্রতিক প্রকাশিত বইয়ে অত্যন্ত কড়া ভাষায় সাবেক স্বামী ও তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রধান ইমরানের সমালোচনা করেছেন রেহাম। সেখানে তিনি ইমরানকে অসংযমী জীবনযাপনে অভ্যস্ত এবং নিয়মিত ড্রাগ সেবনকারী বলে অভিহিত করেছেন।

সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের বিবাহিত জীবন সম্পর্কে রেহাম খান বলেছেন, ‘আমি তাকে (ইমরান) বিয়ে করেছিলাম। কিন্তু, ও আমাকে বিয়ে করেনি। তার কাছে বিয়ের সংজ্ঞা আলাদা। আমি জানি না, কে তাকে আমাকে বিয়ে করতে বলেছিল? প্রকাশ্যে আমাদের সম্পর্ক আপাত দৃষ্টিতে ছিল সহজ ও স্বাভাবিক। ও আমার প্রশংসা করত। আমি কীভাবে দক্ষতার সঙ্গে সংসার করি, আমার রাজনৈতিক প্রজ্ঞা, আমার ধর্মীয় বিশ্বাস প্রমুখ। সেভাবে আমাদের মধ্যে কোনো ঝগড়া হতো না। আমিও সাবেক স্ত্রী ও সন্তানদের সঙ্গে এবং ভাইবোনদের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে কখনো হস্তক্ষেপ করিনি। কিন্তু, আমার সম্পর্কে যে গুজব ছড়িয়েছিল, তার বিরুদ্ধে ইমরান কিন্তু কখনও মুখ খোলেনি।’

২০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয়েছিল রেহাম খানের। কিন্তু, মাত্র ১০ মাস পর সেই বিয়ে ভেঙে যায়। রেহাম বলেছেন, ইমরানের সঙ্গে বিয়ে হওয়ার পর জীবন এতটাই দুর্বিষহ হয়ে পড়েছিল যে সম্পর্ক ছিন্ন করা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না। সূত্র: ডন নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫