Skip to content

টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গী এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়কালে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) সারওয়ার বিন কাশেম জানান, র‌্যাবের টহল টিম ঘটনাস্থলে গেলে কয়েকজন অস্ত্রধারী র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরাক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫