Skip to content

হাইকোর্টে জামিন চেয়েছেন শহিদুল আলম

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: নিরপাদ সড়কের দাবিতে আন্দোলনের সময়ে করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন আলোকচিত্রী শহিদুল আলম।

বুধবার (২৯ আগস্ট) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপনের পর শুনানির জন্য আগামী সপ্তাহ সময় ঠিক করে দেন।

আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ৫ আগস্ট শহিদুল আলমকে বাসা থেকে নেওয়ার পর ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট রিমান্ডে নেয় পুলিশ।

এ মামলায় ৬ আগস্ট সিএমএম আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়।

পরে গত ১৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে ১১ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য রাখেন।

শুনানির এ তারিখ এগিয়ে আনতে ১৯ আগস্ট আবেদন করা হলে তা গ্রহণ করেননি আদালত।

পরে ২৬ আগস্ট অন্তর্র্বতীকালীন জামিন চাইলে ওই আদালত শুনানির জন্য তা গ্রহণ করেননি।

এ অবস্থায় মঙ্গলবার হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫