Skip to content

আইরিনকে নিয়ে জিসান খান শুভ’র বিষের ছুরি

বিনোদন ডেস্ক ॥

জিসান খান শুভ। নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল গায়ক। তিনি হাজির হচ্ছেন তার ২য় গান ‘বিষের ছুরি’। গানটির অডিও-ভিডিও প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)।

গানটির কথা ও সুর করেছেন জিসান খান শুভ নিজেই। সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা খাইরুল পাপন। এতে মডেল হয়েছেন ছোট পর্দার তারকা আইরিন আফরোজ।

পরিচালক জানান, ‘দোহারের মৈনট ঘাট, বাহ্রা ঘাট, কার্তিকপুর এবং আড়িয়াল খাঁ বিলের বিভিন্ন মনোরেম লোকেশনে ভিন্ন একটি গল্পে নির্মিত হয়েছে গানটির ভিডিও। গানের কথার সাথে মিল রেখে গল্প এবং লোকেশন নির্বাচন করে কাজটি করেছি। দর্শক-শ্রোতারা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি কাজ দেখতে পাবেন। আশা করছি তাদের ভালো লাগবে।’

জিসান খান শুভ জানালেন, ‘খুবই ভালো লাগছে। অনেক যতœ করে কাজটি করেছি। সাব্বির অর্ণব এবং আইরিন আফরোজ অনেক সুন্দর অভিনয় করেছেন। ভিডিওতে থাকছি আমিও। এখন দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেলেই আমি আগামী কাজের অনুপ্রেরণা পাবো।’

আগামী ৩০ আগস্ট, বৃহস্পতিবার ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) এর ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’-এ অবমুক্ত করা হবে ‘বিষের ছুরি’ গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

প্রসঙ্গত, ফোকগান বাংলা সংগীতের এক অমূল্য ভান্ডার। বাংলা গানের এই রতœভান্ডারগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) নিয়েছে এক দারুন উদ্যোগ। প্রতিষ্ঠানটি খুলেছে ‘ধ্রুব মিউজিক কটেজ’ নামে নতুন একটি ইউটিউব চ্যানেল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫