Skip to content

রোমান্টিক হাবিব

বিনোদন ডেস্ক ॥

সঙ্গীতশিল্পী হিসেবেই তাকে সবাই চেনেন। গান-ভিডিওতে মাঝে মাঝে মডেল হিসেবেও দেখা গেছে। বলছি হাবিব ওয়াহিদের কথা। দেশের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী এবার অভিনয় করলেন একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়।

ঈদ উপলক্ষে গানচিল মিউজিকের প্রযোজনায় তৈরি হয়েছে বিশেষ মিউজিক্যাল শর্টফিল্ম ‘আবার তুই’। এটি তৈরি হয়েছে মূলত হাবিব ওয়াহিদের নতুন গান ‘আবার তুই’কে ঘিরে। হাবিবের সুর-সঙ্গীতে ‘আবার তুই’ গানটির কথা লিখেছেন রঞ্জু রেজা।

বুধবার সন্ধ্যায় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি আপলোড করা হয়েছে। এতে অভিনয় করেছেন হাবিব ওয়াহিদ ও আয়েশা মারজানা। বেশ রোমান্টিক লুকেই দেখা যায় হাবিবকে।

এবারই প্রথম কোনও শর্টফিল্মে অভিনয় করলেন দেশি সঙ্গীতের জনপ্রিয় তারকা হাবিব ওয়াহিদ।

২২ মিনিট দৈর্ঘ্যের এই শর্টফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ইন্দোনেশিয়ার বালির মনোরম লোকেশনে টানা চারদিন শর্টফিল্মটির শুটিং হয়েছে।

হাবিব ওয়াহিদ বলেন, এর আগে ‘মিথ্যে নয়’ এবং ‘ঝড়’ গান দুটির ভিডিওতে ডায়ালগ না দিলেও আমি অভিনয় করেছি। সে অভিজ্ঞতা কাজে লাগিয়েই প্রথমবারের মতো শর্টফিল্মে অভিনয় করেছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।

তিনি আরও বলেন, আইডিয়াটি এসেছে মূলত অংশু ভাইয়ের মাথা থেকে। গানটি শোনার পর তিনিই গল্পটি তৈরি করে আমার সঙ্গে শেয়ার করেন। গল্পটি আমার খুব ভালো লেগে যায়। যার ফলে অভিনয় করতে রাজি হই। আশা করি দর্শক-শ্রোতারাও কাজটি উপভোগ করবেন। সূত্র : RTV

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫