Skip to content

নতুন বন্ধুদের খোঁজ দিবে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

নতুন বন্ধুদের খোঁজ দিতে ‘থিঙ্কস ইন কমন’ (ঃযরহমং রহ পড়সসড়হ) নামে নতুন ফিচার আনছে ফেসবুক। এর ফলে ফেসবুকে নতুন নতুন বন্ধু খুঁজে পেতে আরও সহজ হবে। ফিচারটির মাধ্যমে একই পছন্দযুক্ত মানুষের মধ্যে যোগাযোগ বা সেতু তৈরি হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ফিচারটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে।

জানা গেছে, ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা কমন শহর, কমন ফেসবুক গ্র“প, কমন কলেজ, কমন ওয়ার্কপ্লেসসহ অন্যান্য একাধিক বিষয়ে কমন থাকা ব্যবহারকারীকে খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের ওপরে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে উন্মুক্ত করা হবে সে বিষয়ে এখনো জানানো হয়নি।

কীভাবে এটি সমস্ত ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধুমাত্র পাবলিক পোস্টেগুলোর ওপর ফিচারটি কাজ করবে। শেয়ার করা কমন পোস্টগুলো মানুষের মধ্যে যোগাযোগ তৈরি করবে। বিশেষত কমেন্ট বক্সে করা কমেন্টসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ নতুন ফিচার। অন্যদিকে, অনেকাংশে কমাবে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যাও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫