Skip to content

গাজীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: নগরীর পূবাইলের করমতলা এলাকায় একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ‘ক্রিসেন্ট কেমিক্যাল প্রাইভেট’ কারখানার জেনারেটর রুমে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় বলে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.আতিকুর রহমান জানান।

তিনি বলেন, রাতে কারখানায় একটি জেনারেটর চলছিল। ভোরের দিকে হঠাৎ জেনারেটরটিতে আগুন ধরে যায় এবং দ্রুতই তা পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেয়।

“পরে দুই ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে পাঁচটি জেনারেটর পুড়ে যায়।”

এ সময় আগুন নেভাতে গিয়ে মো.টিপু সুলতান নামে কারখানার এক প্রকৌশলী সামন্য আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর জানান।

তিনি বলেন, ওভারলোড থেকে জেনারেটরে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫