Skip to content

২১ শে আগস্ট হামলার বিচারের দাবীতে পলাশে যুবলীগের বিক্ষোভ

বাইজিদ আহাম্মেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: ২১ শে আগস্ট আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতাকর্মীদের উপর গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবীতে পলাশে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলার বিএডিসি বাসস্ট্যান্ড চত্ত্বরে এক সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা ২১ শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
এছাড়া সমাবেশে আগামী একাদশ সংসদ নির্বাচনে পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপকে আওয়ামীলীগের একমাত্র তৃণমূলের প্রার্থী হিসেবে মত প্রকাশ করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ, জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫