Skip to content

বাটলার-কুরানের ব্যাটে ইংলিশদের লড়াই

স্পোর্টস ডেস্ক ॥
সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিনে চেতেশ্বর পুজারার লড়াকু ব্যাটিংয়ের পর তৃতীয় দিনে রোমাঞ্চের অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। কিন্তু জশ বাটলার আর স্যাম কুরানের কল্যাণে রোমাঞ্চের বদলে আবারও লড়াকু ব্যাটিং দেখেই সন্তুষ্ট থাকতে হয়েছে সবাইকে।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে ৬ রান করেছিল স্বাগতিকরা। ভারতীয়দের ২৭ রানের লিডের জবাবে পিছিয়ে ছিল ২১ রানে। তৃতীয় দিনশেষে সেই সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৬০ রান। লিড দাঁড়িয়েছে ২৩৩ রানের। উইকেটে অপরাজিত রয়েছেন প্রথম ইনিংসে ফিফটি করা স্যাম কুরান।

তৃতীয় দিন সকালে খুব বেশি কিছু করতে পারেনি ইংলিশদের টপ অর্ডার। অ্যালিস্টার কুক ১২, কিটন জেনিংস ৩৬, জেমি বেয়ারস্টো ০, জো রুট ৪৮ ও মঈন আলী ৯ রানে আউট হলে ১২২ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।

সেখান থেকে প্রথমে বেন স্টোকস ও জশ বাটলার এবং পরে জশ বাটলার ও স্যাম কুরান জুটি বেঁধে দলকে ভালো জায়গায় নিয়ে যান। ৫৬ রানের ষষ্ঠ উইকেট জুটিতে স্টোকস করেন ৩০ রান। সপ্তম উইকেটে বাটলার-কুরান যোগ করেন ৫৫ রান। ক্যারিয়ারের নবম ফিফটিতে ৬৯ রান করে সাজঘরে ফেরেন বাটলার।

দিনের শেষভাগটা একাই সামাল দেন কুরান। ৫ চারের মারে ৬৭ বল খেলে ৩৭ রান করেন তিনি। আদিল রশিদ ১১ রান করে আউট হলে দিনের খেলা শেষের ঘোষণা দেন দুই আম্পায়ার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫